সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ আয়োজন করেছে জাবি সায়েন্স ক্লাব।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থীদের জন্য থ্রিডি চলচ্চিত্র প্রদর্শন, প্ল্যানেটেরিয়াম ও মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে আনিকা রহমান বলেন, “নতুন শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করা ও ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। মাইন্ড হান্টার্সের মাধ্যমে তারা ক্যারিয়ার সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি অন্যদের সঙ্গে পরিচিত ও যুক্ত হওয়ার সুযোগ পায়।”

ক্লাবের সভাপতি তারেক আহমেদ বলেন, “প্রতিবছরের মতো এবারও নবীনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাদের দক্ষতা উন্নয়নে সেমিনার, রিসার্চ ও আইটি ওয়ার্কশপসহ বিভিন্ন আয়োজন করা হয়।”

তিনি বলেন, “আজকের আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, গবেষণায় আগ্রহ এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

এ সময় আইআইটির অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদসহ নবীন শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

১

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

২

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

৩

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

৪

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৫

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

৬

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

৭

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৮

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৯

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১০

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১১

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১২

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১৩

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৫

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১৬

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১৭

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৮

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৯

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

২০