সর্বশেষ
||বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু||সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান||কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!||দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু||স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক||নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার||রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান||নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার||নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া||জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

Share this news with

জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে পদাবনতি ও বেতন অবনমন, দুই শিক্ষককে সতর্কীকরণ এবং সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তৎকালীন ভিসি, প্রো-ভিসি (প্রশাসন) ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে পৃথক তিনটি স্ট্রাকচার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

গতকাল সোমবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে আজ ভোর পৌনে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে টানা প্রায় ১৩ ঘণ্টাব্যাপী সিন্ডিকেট সভা শেষে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের এসব সিদ্ধান্ত জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

সিন্ধন্ত অনুযায়ী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ রঙ্গন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, অধ্যাপক বশির আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন শিকদার, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক কানন কুমার সেনের বেতন নিম্নধাপে নির্ধারণ করা হয়েছে। কয়েকজনকে আগামী পাঁচ বছর প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে এবং শর্ত পূরণ সাপেক্ষে দুই বছর পর পদোন্নতির আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবালকে প্রভাষক পদে এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদুর রহমান খানকে সহকারী রেজিস্ট্রার পদে পদাবনতি দেওয়া হয়েছে। তারাও দুই বছর পর শর্তসাপেক্ষে পদোন্নতির আবেদন করতে পারবেন।

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ মামুনকে সতর্কীকরণ করা হয়েছে। পাশাপাশি ড. এ মামুনকে আগামী পাঁচ বছর প্রশাসনিক দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে আইবিএ-জেইউর সহকারী অধ্যাপক পলাশ সাহা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ছায়েদুর রহমান ও সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার খসরু পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাজীব চক্রবর্তীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভা শেষে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “২০২৫ সালের ১৭ মার্চ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘ আলোচনা ও যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান এবং কোনো অপরাধী যেন পার না পেয়ে যান এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি জানান,  প্রাথমিক তদন্ত কমিটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে সিন্ডিকেট স্ট্রাকচার কমিটি করেছে এবং সেখানে আমরা ১৯ জন শিক্ষক এবং দুইজন কর্মকর্তার বিরুদ্ধে চার্জ করেছি । সেই কমিটির সুপারিশ পর্যালোচনা করেই আজকে সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভিসি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে তৎকালীন ভিসি, প্রো-ভিসি (প্রশাসন) ও কোষাধ্যক্ষের ভূমিকাও উঠে এসেছে। তবে তাদের নামে তখন কোনো স্ট্রাকচার কমিটি গঠন করা হয়নি। তাই সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের প্রত্যেকের নামে পৃথক তিনটি স্ট্রাকচার কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

১০

রাজধানীতে চলাচলের রাস্তা হকারমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান

১১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক পদশূন্য, বেহাল চিকিৎসা সেবা

১২

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার

১৩

চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

১৪

আদিতমারীতে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

১৫

আকবরশাহে পুলিশের বিশেষ অভিযান: ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৬

ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

১৭

জাবিতে জুলাই হামলার বিচার: ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিন্ডিকেট

১৮

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: স্টেডিয়ামে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের ‘স্পেশাল’ নিরাপত্তা মহড়া

১৯

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ ভাঙন রোধ ও বাঁধ নির্মাণের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷

২০