তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চা অধ্যুষিত জনপ্রিয় এলাকা। চা শ্রমিকসহ বেশ সংখ্যক সেবা গ্রহীতারা আসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মীর সংখ্যা খুবই কম। ফলে দায়িত্বে থাকা চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সেবা নিতে আসা একজন ভুক্তভোগী চা শ্রমিক সাধন দাশ বলেন আজ চারদিন যাবত সেবা নিতে আসছি কিন্তুু কোন সুরাহা পাচ্ছি না।

জানা গেছে, ২০১২ সালের ১ লা ডিসেম্বর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে সরকার। চিকিৎসকসহ মোট ১৪৫ জন কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে ১০৮ জন কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে ৩৭টি পদ এখনো শূন্য। ফলে ৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যা চালাতে গিয়ে উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তারদের নিয়ে আসা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টেকনিশিয়ানের অভাবে পড়ে আছে অত্যাধুনিক এক্সরে ও আলট্রাসনোগ্রাফী মেশিনগুলো। স্থায়ী গাইনী কনসালটেন্ট না থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি মায়ের সেবা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৫০০-৯০০ রোগী সেবা নিচ্ছেন, অন্তঃবিভাগে প্রায় ৫৫ থেকে ৭৫ জনের অধিক রোগী ভর্তি হচ্ছেন এবং জরুরি বিভাগে প্রায় শতাধিক রোগী সেবা নিচ্ছেন। বেশির ভাগ চা-শ্রমিক জনগোষ্ঠীসহ আর্থিকভাবে অসচ্ছল মানুষেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং সহায়ক জনবলের অভাবে রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের তথ্য মতে, মেডিকেল অফিসার পদে শূন্য রয়েছে ১টি, সহকারী সার্জন পদে শূন্য রয়েছে ৪টি, সিনিয়র স্টাফ নার্স পদে শূন্য রয়েছে ৭টি, মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) পদে শূন্য রয়েছে ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) পদে শূন্য রয়েছে ১টি, পরিসংখ্যানবিদ পদে শূন্য রয়েছে ১টি, হেলথ এডুকেটর পদে শূন্য রয়েছে ১টি, কম্পিউটার অপারেটর পদে শূন্য রয়েছে ১টি, কার্ডিওগ্রাফার পদে শূন্য রয়েছে ১টি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্য রয়েছে ১টি, স্বাস্থ্য সহকারী পদে শূন্য রয়েছে ৪টি, অফিস সহায়ক পদে শূন্য রয়েছে ২টি, ওয়ার্ড বয় পদে শূন্য রয়েছে ২টি, আয়া পদে শূন্য রয়েছে ১টি, বাবুর্চি পদে শূন্য রয়েছে ১টি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৩টি পদ শূন্য রয়েছে। এছাড়া উপজেলার ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য রয়েছে তিনটি। চিকিৎসক সংকটের কারণে উপজেলার ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৪জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে দিয়ে ইমার্জেন্সি ডিউটি করানো হয়। এতে করে ব্যাহত হচ্ছে তৃণমূল স্বাস্থ্য সেবা।

বিভিন্ন দূর-দূরান্ত থেকে হাসপাতালে সেবা নিতে আসা রেগীদের অভিযোগ, এই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জনবল সংকটের কারণে আমরা সাধারণ মানুষ বঞ্চিত চিকিৎসা সেবা থেকে।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, স্বল্প সংখ্যক জনবল নিয়ে স্বাস্থ্যসেবা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী। পর্যাপ্ত জনবল বিশেষ করে চিকিৎসক,নার্স,পরিচ্ছন্নতা কর্মী পেলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা যেতো। এজন্য সিভিল সার্জন স্যার বরাবর চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং শ্রীমঙ্গলের স্বাস্থ্যসেবার মান উন্নীত হবে।

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান জানান, জনবল সংকটের বিষয়টি আমাদের জানা। এসব বিষয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে শূন্য পদের চাহিদা জমা দেওয়া হয়েছে। আশা করছি মন্ত্রণালয় দ্রতই শূন্য পদ গুলো পূরণে পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আশাবাদি শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের সকল শূন্য পদই অতি দ্রুত পূরন করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১০

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১১

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১২

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১৩

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৫

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৬

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৭

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৮

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৯

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

২০