সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

Share this news with

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মারধর ও জোরপূর্বক বিষাক্ত পদার্থ খাওয়ানোর অভিযোগে ইউসুফ আলীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বিশেষ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. এনামুল হক খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন কিলো-৫ ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গাজীরটেক ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন
১. শামীম হোসেন (২৫), পিতা: মৃত শেখ সাত্তার, সাং- চরঅমরাপুর, চরভদ্রাসন।
২. ইয়াসমিন আক্তার (৩৪), স্বামী: আরিফ হোসেন, পিতা: মৃত শেখ সাত্তার, সাং- চরব্রাক্ষনদী, সদরপুর।
৩. আক্কাস মোল্যা (৬০), পিতা: মৃত দুদু মোল্যা।
৪. জুলহাস (৩৫), পিতা: আক্কাস মোল্যা।
শেষ দুইজনের বাড়ি ওকেল মাতুব্বরের ডাঙ্গী, চরভদ্রাসন, ফরিদপুর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চরভদ্রাসন থানার এফআইআর নং-০২, তারিখ ৪ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, নিহত ইউসুফ আলীর স্ত্রী বাদী হয়ে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গত ১ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে ইউসুফ আলীকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং জোরপূর্বক বিষাক্ত পদার্থ পান করানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোরে তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, মৃত্যুর আগে ইউসুফ আলী একটি ভিডিও বক্তব্যে ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হত্যা মামলা দায়ের হয় এবং পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০