সর্বশেষ
||ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশিল্পে উৎসবের আমেজ||চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত||পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১||পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক||স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান||দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী||রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু||ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ||কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা||ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
নিজস্ব সংবাদদাতা
১২ মার্চ ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত

—সংগৃহীত ছবি।

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে Startup Association of Bangladesh (স্যাব)-এর অ্যাড-হক কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও উদ্যোক্তাদের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০টি স্টার্টআপের ১৬০ জন উদ্যোক্তা এ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে স্টার্টআপ এক্সপো ও পিচিং সেশন হয়, যেখানে উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করেন। পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ সহযোগিতা এবং নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সরকারের Digital Entrepreneurship and Innovation Ecosystem Development Project (DEIED) এবং দেশের অন্যতম অ্যাপ প্ল্যাটফর্ম bdapps-এর সহযোগিতায় আয়োজিত এ মিলনমেলায় সরকারি সুযোগ-সুবিধা, টেকনিক্যাল সাপোর্ট ও মনিটাইজেশন সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় আয়োজিত এক বিশেষ সভায় স্যাব-এর অ্যাড-হক কমিটি গঠিত হয়। স্টার্টআপ ইকোসিস্টেমে নীতি সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন এবং উদ্যোক্তাদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে গঠিত এ কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ সোহাগ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপন সাজিদ, ফজলুর রহমান রবি ও ইমরান সাঈদ রবিন। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ মুস্তাফিজ অনিন্দ্য। গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক সাইফুল হুদা তানভীর, আইটি বিভাগের পরিচালক উদয়ন বসাক, মাহমুদ আবু সালেহ মুসা ও জিয়া উদ্দিন আহমেদ। আইন ও কমপ্লায়েন্স বিভাগের পরিচালক সাইদুজ্জামান রাজু। পিআর ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক মোহাম্মদ সাকিব রিদওয়ান ও মো. ইব্রাহিম। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ আহমেদ মিশু, সজীব আশরাফুল ইসলাম ও আহসান খান সাকিব।

স্যাব নেতৃবৃন্দ জানান, সংগঠনটিকে Trade Organization হিসেবে নিবন্ধন সম্পন্ন করার পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভাপতি মো. আব্দুর রশিদ সোহাগ বলেন, “বাংলাদেশে স্টার্টআপদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের দাবি। আমরা চাই দেশের উদ্যোক্তাদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন।”

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশিল্পে উৎসবের আমেজ

চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

১০

নতুন স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

১১

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

১২

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা

১৩

গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন

১৪

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ

১৫

২০৯ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

১৬

নারীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের তিন জন গ্রেপ্তার

১৭

অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা, নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু!

১৮

কুরআন অবমাননাকারী যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

১৯

মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা স্থানীয় নেতৃবৃন্দের, মহাসচিবের কাছে লিখিত অভিযোগ

২০