সর্বশেষ
||FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা||কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ||লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন||বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার||গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু||কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য||বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক||ধুনটে ৮ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড||হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল||তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে ৫ জেলার মানুষের মানববন্ধন

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। গোসলের একপর্যায়ে ছোট বোন রহিমা অসাবধানতাবশত ঘাট থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে তারা দুজনেই পানির নিচে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় ধরে দুই শিশুর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একই বাড়ির বাসিন্দা বেলাল নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সহায়তায় দুই বোনকে দ্রুত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের জীবিত করার চেষ্টা করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তারা শিশুদের নিরাপত্তায় পুকুর ও জলাশয়ের আশপাশে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

FEB-JU-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

ধুনটে ৮ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে ৫ জেলার মানুষের মানববন্ধন

১০

রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১১

মাদকের আসরে পুলিশের হানা, ধামইরহাটে বিক্রেতাসহ আটক ৪

১২

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

১৩

ব্যানার জব্দ, গ্রেপ্তার ১: দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় পুলিশি অভিযান

১৪

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

১৫

নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি

১৬

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন

১৭

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

১৮

বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

১৯

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২

২০