‎এ এম ফাহাদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

Share this news with

‎খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলমান পিলাক খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি স্কেভেটারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।

‎গতকাল সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় কাজে গিয়ে শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটারটি আগুনে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, গতকাল গভীর রাতে বা ভোরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়। তবে কাজ শুরুর পর থেকেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে চাঁদা দাবি করে আসছিল সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না জানান, দুর্বৃত্তদের আগুনে স্কেভেটারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০