সর্বশেষ
||দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত||টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড||পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী||জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ||ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন||খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু||‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ||চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী||ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার সাবেক এমপি বাহারকে ফেরত এনে বিচারের দাবিতে বিক্ষোভ

Share this news with

সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারের কথিত মাদ্রাসা বিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণকে হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা কওমি মাদ্রাসা সংগঠন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দীন বাহার দেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্য করেছেন। তার এসব বক্তব্যে কুমিল্লাসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী। তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসা শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ।

লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, আবু তাহেরসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

ঠাকুরগাঁও ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খালে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

‎খাগড়াছড়িতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় জুস জব্দ

চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা: সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরিতে উদ্বিগ্ন এলাকাবাসী

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবি ও মামলা পুনঃতদন্তে শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

১০

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

১১

সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১২

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ

১৪

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?

১৫

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা

১৬

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

১৭

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

১৮

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

১৯

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

২০