মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় রক্তাক্ত ৬০ দিন: খুন ২৭, অপমৃত্যু ১০৫

Share this news with

কুমিল্লা জেলায় গত এক মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এপ্রিল – মে দুই মাসে খুনের ঘটনায় মোট ২৭ টি মামলা হয়েছে। একই সময়ে বিভিন্ন কারণে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন। এছাড়া শুধু মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। ওই মাসে কিশোর গ্যাং সদস্য ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে ৬১২ টি মামলা দায়ের হয়েছে। এই মাসে ধর্ষণের ঘটনায় ১২ টি মামলা, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪ টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬৬ টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জেলার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান সভায় বলেন, জেলা আইনশৃঙ্খলা সহ সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান করা হচ্ছে। আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় সব বিষয়ে তিনি উন্নতি প্রত্যাশা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

১০

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১১

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১২

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৬

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৭

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৯

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

২০