মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ না হতেই ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে ফাঁটল দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকি না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন সাধারণ জনগণ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এম এস এ এইচ ট্রেডার্স রামগঞ্জের কাওয়ালীডাঙ্গা নামক স্থানে ওয়াপদা খালের উপর গত ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর গার্ডার ব্রিজটির কাজ শুরু করে। ওয়ার্ক অর্ডার মোতাবেক চলতি বছরের ১০ই মে ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।

সোমবার (১৫ই জুন) সরজমিনে দেখা যায়, ব্রিজটির নির্মাণকাজ এখনো চলমান রয়েছে। এমন অবস্থায় ব্রিজের পশ্চিম পাশের উত্তর এবং দক্ষিণ অংশের নিচে মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। আর ওই ঠিকাদারের কর্মচারীগণ সিমেন্টের আস্তর দিয়ে ফাটল ঢেকে দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে। এ সময় স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজ শেষ হলে ব্রিজটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষজন ও ভারী যানবাহন যাতায়াত করবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সঠিকভাবে করেনি।

সংশিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাকে তদারকি করতেও দেখা যায়নি। এ ব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার, কার্য-সহকারী মো. সজীবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা উভয়ে ব্রিজটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০