আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় মক্তব পড়ুয়া শিশু নির্যাতনে ইমাম আটক: গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Share this news with

পটুখালীর মহিপুরে ধর্মীয় শিক্ষার আড়ালে মক্তবের শিশুদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগে বেল্লাল হোসেন (২৮) নামে এক ইমামকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘ দিন ধরে মক্তবের শিশুদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওৎ পেতে থাকে অভিভাবক ও এলাকাবাসী। শনিবার সকালে তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেয়।

মহিপুর থানার ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমান জানান, ভুক্তভোগী এক শিশুর অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে।

​থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম জানান, অভিযুক্ত বেল্লাল হোসেন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সত্যতা সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘৃণ্য ঘটনার খবরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০