এন.এ, বিশেষ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রুমিন ফারহানা

Share this news with

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে সেই বিষয়ে এবার খোলাসা করেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, “বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু দলে যোগ দেওয়ার গুঞ্জনকে নাকচ করে দিয়ে বিএনপির সাবেক এই নেত্রী বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।”

শুক্রবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টকশোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে। আসেন, আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরো স্পেস তৈরি হবে কি না— এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

২

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

৩

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

৭

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

৮

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

৯

মিরপুর-১১-তে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপে ছত্রভঙ্গ

১০

এসএসসি নির্বাচনী পরীক্ষার মধ্যে বিস্ফোরণ, ফিলিপনগর বিদ্যালয়ে আতঙ্ক

১১

শেরপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন, নাতি-নানি গ্রেপ্তার

১২

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

১৩

ককটেল হামলা মামলায় ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১৪

বগুড়ায় চারমাথা থেকে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৫

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

১৬

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী

১৭

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা

১৯

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

২০