রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে- এমপি সেলিম

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, “গত ১৭ বছর স্বৈরাচারের আতঙ্কে ঘুমাতে পারিনি, আর এখন ঘুমাতে পারিনা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চিন্তায়।”

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় রামগঞ্জ ওয়াপদা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার ঘুমের মধ্যেও বেড়িবাজার বা বেড়িবাঁধ সড়কটি স্বপ্নের মতো ভেসে ওঠে। রামগঞ্জ চৌরাস্তা থেকে ৪ লেন সড়ক নির্মাণসহ যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি, সেগুলো সবসময় মাথার মধ্যে ঘুরে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আতিকুর রহমান। এসময় এমপি সেলিম আরও বলেন, “আমি সন্ত্রাস ও মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই। মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি।”

খাল পরিষ্কার অভিযান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খাল ভরাট ও অপরিষ্কার থাকার কারণে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের সমস্যা দেখা দিচ্ছিল। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

২

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

৩

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

৭

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

৮

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

৯

মিরপুর-১১-তে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপে ছত্রভঙ্গ

১০

এসএসসি নির্বাচনী পরীক্ষার মধ্যে বিস্ফোরণ, ফিলিপনগর বিদ্যালয়ে আতঙ্ক

১১

শেরপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন, নাতি-নানি গ্রেপ্তার

১২

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

১৩

ককটেল হামলা মামলায় ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১৪

বগুড়ায় চারমাথা থেকে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৫

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

১৬

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী

১৭

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা

১৯

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

২০