নাজমুল হাসান মোল্লা, নরসিংদী প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে শিশু উম্মে হানি উদ্ধার, অভিযুক্ত দম্পতি আটক

Share this news with

নরসিংদীর শিবপুর মডেল থানার আলোচিত শিশু অপহরণ মামলার ভিকটিম তিন বছর বয়সী উম্মে হানিকে উদ্ধার করেছে র‍্যাব। একই সঙ্গে অপহরণের মূল হোতা শরীফা বেগম ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‍্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শরীফা বেগম (৩৫) ও মোঃ নিজাম উদ্দিন (৪০)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফা বেগম পূর্বে শিশুটির মায়ের সহকর্মী ছিলেন। সেই সুবাদে ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত তাদের বাসায় যাতায়াত ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে শিবপুর উপজেলার ধানুয়া এলাকার একটি ভাড়াটিয়া বাসায় এসে শিশু উম্মে হানিকে আদর করার ছলে কোলে নেন শরীফা বেগম। পরে শিশুটিকে বাইরে থেকে ঘুরিয়ে আনার কথা বলে নিয়ে যান। এসময় শিশুটির মা রাতের ডিউটি শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার শিশু কন্যা ও শরীফা বেগম—দুজনই নিখোঁজ।

পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শিশুটির মা শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২৫) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে অপহৃত শিশু উম্মে হানিকে উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অপহরণের মূল হোতা শরীফা বেগম ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মোঃ আরিফুল ইসলাম বলেন, “অপহরণসহ যেকোনো অপরাধ দমনে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। শিশু উম্মে হানিকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০