সর্বশেষ
||অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম||ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ||বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ||মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা||বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা||তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত||মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন||আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা||কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা||ক্লাস ফাইভের শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক
বিশেষ প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনশনরত ঢাবি শিক্ষার্থীর প্রতি সংহতি প্রকাশ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বুধবার (৮ এপ্রিল) রাত ১০১৫ মিনিটের সময় ডাকসু ভিপি সাদিক কায়েম রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী ব্যক্তিবর্গের সাথে সংহতি প্রকাশ করতে আসেন এবং অদ্যাবধি অবস্থান করছেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত।

অনশনরত শিক্ষার্থীর প্রতি সংহতি প্রকাশ করতে এসে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা বক্তব্য দিয়েছে, আজকে যারা মন্ত্রী হয়েছে, তারা বারবার বলেছিল এই সংবিধান, মুজিববাদী সংবিধান তারা ছুঁড়ে ফেলবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বক্তব্যে বলেছিলেন, যেদিন এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আজকে আমরা আবার সেই ফ্যাসিবাদীদের মত যারা এখন সরকারে এসেছে, বিএনপি সরকার, তারেক জিয়ার সরকার, সংবিধানের প্রতি তাদের দরদ দেখতে পাচ্ছি। তারা আবার এককভাবে সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়।

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, সেই বিচার বিভাগের মধ্যে যে ভারসাম্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য যে জুলাই সনদ হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যে সুপারিশগুলো এসেছে, তারা সেগুলো মানতে চায় না। সবার ঐক্যমতের ভিত্তিতে যে অধ্যাদেশগুলো হয়েছে, সে অধ্যাদেশগুলোকে তারা আজকে অস্বীকার করছে।’

ডাকসু ভিপি বলেন, এটা খুবই অবাক লাগে, আজকে তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশকে বাতিল করার সুপারিশ করেছে। তারা মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা বাতিলের সুপারিশ করেছে। তারা দুদকের সংস্কারের যে অধ্যাদেশ, সেটা বাতিলের সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে অধ্যাদেশ, সেগুলো বাতিলের সুপারিশ করেছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার যে অধ্যাদেশ, বিচার বিভাগকে স্বাধীন করা, শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ, সেটা তারা বাতিলের সুপারিশ করেছে। যে আর্থিক খাত লুণ্ঠনের মাধ্যমে দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ হয়েছে, সেটা বাতিলের সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, সরকারি কর্ম কমিশনের যে কোটা ব্যবস্থা নিয়ে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল, আবার একপাক্ষিক নিয়োগ করার জন্য পিএসসি সংস্কারের যে প্রস্তাবনা- সেগুলোতে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে। তো আমরা তো দেখতে পাচ্ছি, সেই হাসিনার কাঠামোতে এই রাষ্ট্রকে তারা ফিরিয়ে নিয়ে যেতে চায়।

জানা যায়, অনশনকারীরা রাতেও অনশণ অবস্থানে থাকবেন এবং এক সময় বৃষ্টি শুরু হলে, বৃষ্টি উপেক্ষা করে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ উপস্থিত সকলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা

ক্লাস ফাইভের শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

১০

শিক্ষকের মহানুভবতা, কোলের শিশুকে কাঁধে তুলে নিয়ে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন শিক্ষক

১১

মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি

১২

খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের উপদ্রব, ধুনটে দিনের বেলাতেও কাটছে না মানুষের আতঙ্ক

১৩

রাজধানীতে যুবদল নেতা গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়ার পর রহস্যজনকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর

১৪

র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৫

কাপ্তানবাজারে ‘হিট অ্যান্ড রান’: লেগুনার ধাক্কায় অজ্ঞাত যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

১৬

হাজারীবাগের ভাড়া বাসায় ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

১৭

মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার

১৮

বায়তুল মোকাররমে প্রতিবাদের জোয়ার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

১৯

রাজধানীতে সংখ্যালঘু নিরাপত্তা ও পৃথক নির্বাচনের দাবিতে হিন্দু মহাজোটের বিক্ষোভ

২০