আশেকে এলাহী শিবলী - ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে এক গৃহবধূর শয়নকক্ষে অনুপ্রবেশ করে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বড় চাপড়া গ্রামের ২৯ বছর বয়সী দুই সন্তানের জননী গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে দুই সন্তানকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্বামী মমিন মিয়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত একটি পিকনিকের রান্নার কাজে গ্রামের নাছিমের দোকানের পাশে অবস্থান করছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিনিষ্টার (৩০) কৌশলে ঘরের দরজার ছিটকানি খুলে শয়নকক্ষে প্রবেশ করেন। পরে তিনি ভুক্তভোগীকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন করেন।

ভুক্তভোগীর চিৎকারে তার শ্বশুর মো. আনিছার রহমানসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, পালানোর সময় তিনি নিজের পরিহিত একটি গেঞ্জি, এক জোড়া স্যান্ডেল এবং ব্যবহৃত একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন (নম্বর: ০১৭৭৪-০৫৫৬৯৪) ঘটনাস্থলে ফেলে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাসিন্দা শামসুল হক, হারুন ও আফিজারসহ কয়েকজন অভিযুক্তকে ধাওয়া করলেও তিনি নিজ বাড়িতে ঢুকে আত্মগোপন করতে সক্ষম হন।

পরে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ভুক্তভোগী ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে।

ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মিনিষ্টারকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১০

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১১

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১২

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৩

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৪

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৫

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৬

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

১৮

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

২০