সর্বশেষ
||‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ||স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র||কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য||১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি||অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন||একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি||নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?||ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা||‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন||‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

Share this news with

নওগাঁ জেলার ১নং বর্ষাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একদল শিশু-কিশোরের কাছে একটি আমবাগানই যেন আজ খেলার মাঠ। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই বাগানেই প্রতিদিন ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে আসছে এলাকার ছোট-বড় সবাই। আজ যেসব শিশু খেলছে, তাদের বড় ভাই, বাবা ও চাচারাও একসময় এই একই বাগানে খেলাধুলা করেছেন। সময় পেলেই এখনও অনেকেই এখানে খেলতে আসেন।

স্থানীয়দের জানান, একসময় এলাকায় একটি খেলার মাঠ ছিল। কিন্তু বর্তমানে সেখানে কৃষি ফসলের চাষাবাদ হওয়ায় খেলাধুলার আর কোনো উন্মুক্ত স্থান অবশিষ্ট নেই। বাধ্য হয়েই শিশু-কিশোররা আমগাছে ঘেরা এই বাগানকে মাঠ হিসেবে ব্যবহার করছে।

তবে এই খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা। খেলতে গিয়ে কখনো গাছের সঙ্গে ধাক্কা লেগে কারও হাত ভেঙেছে, আবার কারও পা ভেঙেছে। অনেকেই ছোট-বড় নানা ধরনের আঘাত নিয়ে বাড়ি ফিরেছে। এসব দুর্ঘটনা দেখে অনেক পরিবারই সন্তানদের খেলতে নিষেধ করে দেয়। ফলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় অকালেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে যখন অধিকাংশ শিশু-কিশোর মোবাইল ফোন, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতে ডুবে থাকে, তখন এই এলাকার ছেলেরা এখনও মাঠের অভাবে আমবাগানেই খেলাধুলার চর্চা করে যাচ্ছে। তাদের কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখে। কিন্তু উপযুক্ত মাঠ না থাকায় সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে।

এলাকাবাসীর মতে, খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। আশ্চর্যের বিষয়, যেসব এলাকায় মাঠ রয়েছে, সেখানে অনেক সময় নিয়মিত খেলাধুলা হয় না। অথচ এই এলাকায় একটি মাঠ না থাকলেও প্রতিদিন শিশু-কিশোররা খেলতে আসে, যা তাদের খেলাধুলার প্রতি প্রবল আগ্রহেরই প্রমাণ।

এলাকাবাসীর একটাই দাবি—১নং বর্ষাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দ্রুত একটি নিরাপদ ও খেলাধুলা উপযোগী মাঠের ব্যবস্থা করা হোক। এতে শিশু-কিশোররা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে, তাদের প্রতিভা বিকশিত হবে এবং তারা সুস্থ, মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি এলাকাবাসীর বিনীত আহ্বান—বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। একটি মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি একটি প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার ভিত্তি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

১০

বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১১

চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১২

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

১৩

বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

১৪

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ

১৫

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৬

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

১৮

পাহাড়ি বন্যায় ভেঙে গেল সাত গ্রামের একমাত্র সড়ক, চরম ভোগান্তিতে গ্রামবাসী

১৯

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

২০