সর্বশেষ
||বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার||গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী||দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী||কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে||কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার||কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

Share this news with

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার হোসেন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। পড়াশোনার সুবাদে বাবা-মায়ের সঙ্গে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও কাওসারের বন্ধু শাওনের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতরে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় তারা দেখতে পান, কাওসার মাঝপথে পানিতে হাবুডুবু খাচ্ছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন।

বন্ধুকে বাঁচাতে শাওন দ্রুত তার কাছে পৌঁছে তাকে টেনে তোলার চেষ্টা করেন। তবে একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান। পরে শাওন কোনোভাবে উপরে উঠতে সক্ষম হলেও কাওসার আর ভেসে ওঠেননি।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার তল্লাশির পর কাওসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর কাওসারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় কাওসারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ডিসি পার্কের পুকুরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং দর্শনার্থীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১১

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১২

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

১৩

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১৫

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

১৭

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

১৮

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

১৯

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

২০