আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে বাড়ির বারান্দায় গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম (৬০) ওই গ্রামের একজন কৃষক। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে নজরুল ইসলামের স্ত্রী ঘরের বারান্দায় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে ছেলে-মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের সহায়তায় গামছা কেটে তাকে নিচে নামানো হয়। প্রাথমিকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও স্থানীয় এক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

নিহতের স্ত্রী ও ছেলে জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ থাকলেও মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। শুক্রবার দিনভর তিনি স্বাভাবিক ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় সবার অজান্তে তিনি গলায় ফাঁস দেন বলে তাদের ধারণা।

স্থানীয় বাসিন্দা এনামুল হক শাহীন বলেন, “অনার্স ফাইনাল বর্ষে পড়ার সময় থেকেই নজরুল ইসলাম মানসিক সমস্যায় আক্রান্ত হন। পরে চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও মাঝে মধ্যে অসংলগ্ন আচরণ করতেন। শুক্রবার রাতেও তিনি স্বাভাবিক ছিলেন। সকালে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। কেন এমন ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারছে না।”

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১০

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১১

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১২

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৩

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৪

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৫

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৬

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

১৮

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

২০