রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২৪ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

Share this news with

সনাতন ধর্মসভা, অগ্নিহোত্ৰ হোমযজ্ঞ, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহা হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহা উৎসব- উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে সদর পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসকন-বাংলাদেশ এর সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, গড়েয়া ইস্কন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা সভাপতি জয় মহন্ত অলকসহ অন্যান্যরা।

পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে উল্টো রথযাত্রা শেষ হয়।

এর আগে রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ শুরু হয় পূজা অর্চনা সেখানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

১

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৩

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৪

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৬

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৭

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৮

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৯

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১১

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৪

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৫

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৭

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৮

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১৯

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

২০