আব্দুল্লাহ সামি, কুমিল্লা জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার গুনবতিতে স্ত্রী-সন্তান হত্যাকারী সেই সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share this news with

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ‘কর্তাম বন্ধন টাওয়ার’ নামের একটি ভবনের ফ্ল্যাট থেকে আব্দুল করিম নামের এক সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল করিম গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য।

আজ (মঙ্গলবার) গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে অবস্থিত ওই ভবনে নিহতের আপন ভাইয়ের একটি ফাঁকা বাসা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কর্তাম বন্ধন টাওয়ারের ওই ফ্ল্যাটটি মূলত আব্দুল করিমের ভাইয়ের, যা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে ছিল। আজ দিনের কোনো এক সময়ে আব্দুল করিম ওই ফাঁকা বাসায় ঢুকে ভেতরে গলায় ফাঁস দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে নিহতের অতীত জীবনের এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ২০০১ সালে আব্দুল করিম নিজ স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন। ওই ট্রিপল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি দীর্ঘ বছর কারাগারে সাজা ভোগ করেন। দীর্ঘ কারাবাসের পর গত কয়েক বছর আগে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

চৌদ্দগ্রাম থানা পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনাটি বর্তমানে নিবিড়ভাবে তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের আনুষ্ঠানিক তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০