এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ, স্বস্তিতে পথচারীরা

Share this news with

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কয়েকটি ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কের বিভিন্ন স্থানে মেরামতকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ অংশসহ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে জানান তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের উদ্যোগে ইটের সুরকি দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে শাহজালাল কাজল বলেন, জনগণের চলাচলের সুবিধা এবং দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কারকাজ পরিচালনা করছেন। তিনি জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে এবং সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। সংস্কারকাজের ফলে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় শিক্ষার্থী মো. ফয়জুল্লাহ বলেন, এই সড়ক ব্যবহার করে প্রতিদিন মাটিরাঙ্গা কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে, যা বৃষ্টির সময় আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কারকাজে অংশ নিচ্ছেন তারা।

তবে স্থানীয় বাসিন্দারা সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০