উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Share this news with

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের একাধিক স্থানে পানি উঠে যাওয়ায় দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের এমডিএস এলাকা, পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং পুলিশ লাইনসংলগ্ন সড়কে পানি উঠে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

সড়কে পানি জমে যাওয়ায় অনেক যাত্রীকে নৌকায় করে গন্তব্যে যেতে দেখা যায়। কেউ আবার ভ্যানগাড়ির ওপর দাঁড়িয়ে পানিবন্দি সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কের ওপর জমে থাকা পানিতে স্থানীয়দের মাছ ধরতেও দেখা যায়। টানা বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে।

এদিকে টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে।

তিনি আরও জানান, গত ৫ জুলাই সকাল ৬টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত ৯৬ ঘণ্টায় বান্দরবানে মোট ৭৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০