
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের প্রত্যন্ত মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুই পক্ষের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন