রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ১১ বছর পর আসামির যাবজ্জীবন

Share this news with

ঠাকুরগাঁওয়ে প্রায় ১১ বছর আগে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় মো. আব্দুল মমিন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আব্দুল মমিন পীরগঞ্জ উপজেলার ভাংবাড়ী (বগুড়াপাড়া) গ্রামের মৃত জালাল বৈরাগীর ছেলে। মামলার অপর আসামি মো. এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রাত ৯টার দিকে ভুক্তভোগী ১৪ বছর বয়সি বাকপ্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আব্দুল মমিন ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা বাড়ি ফিরে ঘটনা দেখে বাধা দিলে মমিন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর পরিবার রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষীদের সাক্ষ্য ও চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মমিনকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

রায়ের নির্দেশনায় বলা হয়, আদায়কৃত অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৬ ধারা অনুযায়ী, প্রয়োজনে দণ্ডিতের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে এই অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. এনতাজুল হক বলেন, দীর্ঘ ১১ বছর পর এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি অবশেষে ন্যায়বিচার পেল। একই সঙ্গে ভুক্তভোগীর ক্ষতিপূরণ আদায়ের যে কঠোর নির্দেশনা আদালত দিয়েছেন, তা নারী ও শিশু নির্যাতনের মামলায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

১

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

২

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

৩

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

৪

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৫

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৭

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৮

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৯

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

১০

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

১১

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১২

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৩

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৫

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৭

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৮

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৯

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

২০