
নওগাঁর পত্নীতলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) এ ঘটনায় অভিযুক্ত আবু রাইহান (৩৪), পিতা- মো. লুৎফর রহমান, গ্রাম- উষ্টি, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আইন অনুযায়ী সাজা প্রদান করেন। সাজা শেষে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ জানায়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন