পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বায়েজিদে শর্টগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় শর্টগান ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকার কামরাবাদ সংলগ্ন মেসার্স রাইসা স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ তৌহিদুল ইসলাম সামির (২২): বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার মোঃ সুমনের ছেলে।
২. মোঃ আলমগীর হোসেন সজীব (২০): কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার মোহাম্মদ আলমের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো মীরপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় এবং বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মন্ডলসহ পুলিশের একটি টিম বিশেষ ডিউটি (স্পেশাল-৩৪) পালন করছিল।

রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় আতুরার ডিপো এলাকার সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় চেকপোস্ট পরিচালনাকালে ওই দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে লোহার তৈরি ১টি দেশীয় শর্টগান এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৫৯, তারিখ: ২৬/০৬/২০২৬ ইং)। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০