আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি কর্মচারীকে শ্বশুরবাড়িতে মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ

Share this news with

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট সজিব প্রামানিককে মারধরের পর পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনাটি গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসায় ঘটে। এ ঘটনায় গত ২৫ জুন দিবাগত রাতে সজিবের বাবা মো. মুন্নাফ প্রামানিক উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী সজিব প্রামানিকের সঙ্গে শাহজাদি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। গত ১৮ জুন স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশ্যে সজিব উত্তরায় শ্বশুরবাড়িতে যান। এ সময় স্বর্ণ কেনার জন্য সঙ্গে নেওয়া পাঁচ লাখ টাকা তিনি তার শ্যালক শাহাদত হোসেনের কাছে রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এজাহারে আরও বলা হয়, ১৯ জুন দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার দুই ভাই শাহাদত হোসেন ও শামছুদ্দিন শাওনকে ডাকেন। পরে তারা সজিবকে মারধর করে ভবনের পঞ্চম তলার বারান্দার সামনে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে নিচে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই হাত, দুই পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎সজিবের স্বজনদের দাবি, তাকে ছাদ থেকে ফেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে যান।

‎মামলায় এজহার অনুযায়ী, ভুক্তভুগীর শ্যালক শাহাদত হোসেনের কাছে রাখা পাঁচ লাখ টাকা বারবার ফেরত চাইলেও তা ফেরত দেওয়া হয়নি, যা প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের শামিল বলে অভিযোগকারীর দাবি।‎

‎এ বিষয়ে বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, অভিযোগর ভিত্তিতে মামলা হয়েছে এবং আমরা তদন্ত স্বাপেক্ষে আসামী ধরার প্রক্রিয়া চলমান রেখেছি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০