মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন

Share this news with

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবস উপল‌ক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে, মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পা‌লিত হয়।

​২৬ জুন ২০২৬ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে মিশন মোড়ে মানববন্ধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান ব‌লেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে প্রয়োজন। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সুস্থ সামাজিক বিনোদন এবং অভিভাবকদেরকে তাদের স্ব স্ব সন্তানের বিষয়ে সচেতন থাকতে হবে।

জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মনিনুল হকবলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়, সামাজিক সচেতনতার প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়তে হবে

জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত কার্যক্রম তুলে ধরেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদাত হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মনোনীতা দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদাত হোসেন, জেল সুপার জনাব মোহাম্মদ এমরান হোসেন মিঞা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ আফরোজা খাতুন।
এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০