মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যার পর বিক্রি করা হয়েছিল রাকার দুল, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী

Share this news with

বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহারের আলোচিত শিশু রাকা (৭) হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের পর বিক্রি করা রাকার এক জোড়া কানের দুল উদ্ধার করেছে আদমদীঘী থানা পুলিশ। এ ঘটনায় দুল ক্রয়ের অভিযোগে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার কালীমন্দির সংলগ্ন ‘মিতা জুয়েলার্স’ এ বিশেষ অভিযান চালায় আদমদীঘী থানা পুলিশ। অভিযানে দোকানের মালিক মো. ফজলুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ফজলুর রহমান উপজেলার পৌর শহরের মালশন গ্রামের মৃত আব্দুস সাত্তার ছেলে। তদন্তে উঠে আসে, হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি বন্যা আক্তার (৩৫) শিশু রাকাকে হত্যার পর তার কানের এক জোড়া দুল মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমানের কাছে বিক্রি করেন।

এর আগে বন্যা আক্তার বগুড়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

গ্রেপ্তারের পর ফজলুর রহমানও বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। তিনি আদালতের কাছে রাকার কানের দুল ক্রয়ের বিষয়টি স্বীকার করেন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সান্তাহারের সাহেবপাড়ার শিশু রাকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আদমদীঘী থানা পুলিশ।

এ বিষয়ে আদমদীঘী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০