হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বন্ধন নিরাময় কেন্দ্রে মাদকবিরোধী দিবস পালন

Share this news with

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রামের স্বনামধন্য ‘বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’-এর উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা, মাদকবিরোধী শপথ গ্রহণ, খেলাধুলা, ফ্রি কাউন্সেলিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা, পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মো. মাহমুদুল হাসান পিন্টু। তিনি বলেন, “সারা দেশে বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর বিশেষ কর্মসূচির অংশ হিসেবে আমরা দিবসটি পালন করছি। রোগীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লুডু, দাবা ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বিশেষ ফ্রি কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা তাদের সন্তানদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। তিনি বলেন, “মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা একটি মহৎ কাজ। আমি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে মাদকাসক্তদের পুনর্বাসনে সর্বদা পাশে থাকব। সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ কুড়িগ্রামকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অনুসন্ধান টেলিভিশন লিমিটেড (এটিভি)-এর স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয়। তিনি বলেন, “মাদকবিরোধী এই সংগ্রাম একটি সামাজিক আন্দোলন। নিরাময় কেন্দ্রগুলো রোগীদের নতুন জীবন দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

আলোচনা সভা শেষে রোগীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন নিরাময় কেন্দ্রের চিকিৎসক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজন মাদকের বিরুদ্ধে কুড়িগ্রামবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০