মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’ শীর্ষক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন।

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সেশনে ক্লাবের নবনিযুক্ত ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশ নেন।

শারমিন জিলিক ও আসিফ ফেরদৌস জিদনীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শাহরিয়ার আলম সাফল্য এবং কাজী যুহায়ের আনান লাযিম।

দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের (এমটি) নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, দলগত কাজের সক্ষমতা এবং ক্লাবের মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচি ভবিষ্যতে ইএলডিসি’র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেশনে অংশ নেওয়া ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব বলেন, “আজ ইএলডিসি’র ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) হিসেবে আমার প্রথম দিন ছিল। এ সেশনের মাধ্যমে ইএলডিসি’র ইতিহাস ও যাত্রাপথ সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্ক, ক্লাবের নিয়ম-কানুন এবং আমার বিভাগের দায়িত্ব সম্পর্কে ধারণা লাভ করেছি। দিনটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। ইএলডিসি’র একজন সদস্য হিসেবে অবদান রাখতে এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে আমি খুবই উৎসাহিত ও আগ্রহী।”

ইএলডিসি’র সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, “নতুন এমটি-দের মধ্যেই আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন তাঁদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও টিমওয়ার্কের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ইএলডিসি’কে সামনে এগিয়ে নিতে এমটিডিপি ৬.০ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।”

ক্লাবের সভাপতি আবদুল আল নোমান বলেন, “নেতৃত্ব শুধু শেখার বিষয় নয়, বরং দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া এবং একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের বিষয়। সেই লক্ষ্য থেকেই এমটিডিপি ৬.০ পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এমটি-রা শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগই পাবে না, বরং একটি সংগঠনের কার্যক্রম, দায়িত্ববোধ, দলগত কাজ এবং নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে। তাদের উন্নয়নের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্কিল ল্যাব, প্রশিক্ষণ সেশন এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিকল্পনা করেছি, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

উল্লেখ্য, ইএলডিসি’র ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এ বছর ১৩০ জন আগ্রহী আবেদনকারীর মধ্য থেকে অ্যাপটিটিউড টেস্ট ও ভাইভার মাধ্যমে বাছাইকৃত ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তাঁদের জন্যই ইএলডিসি ষষ্ঠবারের মতো আয়োজন করেছে ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০