
নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলার পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন এবং আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন।
নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন নেয়ামুল। সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মোবাইল ফোনে তিনি স্ত্রীকে জানান, এশার নামাজের সময়ের মধ্যে নওগাঁ পৌঁছে যাবেন। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বুধবার (১৭ জুন) সকালে পুলিশের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন সাহিদ বেগম। তার দাবি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নেয়ামুলকে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।
মন্তব্য করুন