অনলাইন ডেস্ক
২১ মার্চ ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

—শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত।

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও উপমহাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত ‍অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন অন্তত ৬ লাখ মুসল্লি, যা সাম্প্রতিককালের সব রেকর্ড ছাড়িয়ে ইতিহাস ছুঁয়েছে। ঈদ জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।

শনিবার (২১ মার্চ) ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক ময়দানে। ১৯৯তম ঈদুল ফিতরের এই জামাতে অংশ নিতে এসে একসময় পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, খোলা জায়গা এমনকি বাড়ির ছাদেও দাঁড়িয়ে নামাজ আদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একাধিক তল্লাশি পয়েন্ট পার হয়ে মুসল্লিরা জামাতে শরিক হন। একইসঙ্গে গণমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয় এই বৃহৎ আয়োজন। বেলা ১০টার পর জামাত শুরুর আহ্বান জানান ঈদের ইমাম শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। এরপর শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করেন ইমাম।

পরে আবেগঘন মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। পাপমুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেক মুসল্লিকে চোখের পানিতে ভেঙে পড়তে দেখা যায়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, বৈশ্বিক শান্তি এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় একশ’ বছর আগে একসঙ্গে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ঘটনা থেকেই এই ময়দানের নাম হয় ‘সোয়ালাখিয়া’, যা সময়ের পরিক্রমায় ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন

দারুস সালামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল, দেশ ও জাতির কল্যাণে দোয়া

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

সরাসরি যেকোনো তথ্য অভিযোগের জন্য হটলাইন; এম নাসের রহমান

নড়াইল পুলিশ লাইনে নারী সদস্যের আত্মহত্যা

ঈদুল ফিতরে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, সময়সূচি প্রকাশ

১০

রবীন্দ্র সরোবরে আজ গান গাইবেন আসিফ মাহমুদ

১১

নিজ বাড়ি চকরিয়াতেই ঈদ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী

১২

নেত্রকোনায় কৃষি কর্মকর্তা স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন স্ত্রীর

১৩

সায়দাবাদে সাংবাদিকদের উপর হামলা: নাগরিক ছাত্র ঐক্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ৪ জন আহত

১৫

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শ্রীমঙ্গলে জরিমানা

১৬

খুলনায় ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ

১৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন একসঙ্গে

১৮

নোয়াখালীতে নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে কাজ করছে সেনাবাহিনী

১৯

নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা

২০