নড়াইল প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল পুলিশ লাইনে নারী সদস্যের আত্মহত্যা

— গলায় ফাঁস দিয়ে মোসা. নূরে জান্নাতুল সোনিয়ার (২৬) আত্মহত্যা।

Share this news with

নড়াইল পুলিশ লাইনের নারী ব্যারাকে গলায় ফাঁস দিয়ে মোসা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) নামে এক নারী পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

নিহত সোনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জান্নাতুল সোনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে অন্য সদস্যরা তাকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।

শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনস প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, ঘটনাটি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০