সর্বশেষ
||ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর||খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন: শ্যামনগরে দুইজনের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা সহ বাল্কহেড জব্দ||আশাশুনিতে অবৈধ ভারতীয় বাগদা চিংড়ির ডিম জব্দ: চালককে জরিমানা, ডিম নদীতে অবমুক্ত||ইবিতে ছাত্রদলের ধর্ষণবিরোধী মিছিল||দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: আসামি ঢাকায় গ্রেফতার||সংসদে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে শিবিরের বিক্ষোভ||নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত||নিখোঁজের দুই দিন পর বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ||শিবিরের সাজানো অপপ্রচার ও গুম-নাটকের বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ||কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন: শ্যামনগরে দুইজনের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা সহ বাল্কহেড জব্দ

Share this news with

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ বালু বোঝাই দুটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​রবিবার (১৪ জুন) সকালে উপজেলার খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি-এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় ‘এম বি হাবিব’ নামের দুটি কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংকটাপন্ন এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল, যার অন্যতম হোতা জব্দকৃত এম বি হাবিব বাল্কহেডের মালিক জামিরুল।

​বিজিবি জানিয়েছে, জব্দকৃত বাল্কহেডে আনুমানিক ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা। সকাল পৌনে ৯টার দিকে বাল্কহেড দুটিকে ব্যাটালিয়ন সদর পল্টন ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয় এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্যামনগর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

​পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে বাল্কহেডের চালক সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মোঃ নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের সহকারী মোঃ আক্তারুল জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়েছে। পরিবেশ ধ্বংসকারী এই অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন: শ্যামনগরে দুইজনের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা সহ বাল্কহেড জব্দ

আশাশুনিতে অবৈধ ভারতীয় বাগদা চিংড়ির ডিম জব্দ: চালককে জরিমানা, ডিম নদীতে অবমুক্ত

ইবিতে ছাত্রদলের ধর্ষণবিরোধী মিছিল

দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: আসামি ঢাকায় গ্রেফতার

সংসদে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে শিবিরের বিক্ষোভ

নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নিখোঁজের দুই দিন পর বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শিবিরের সাজানো অপপ্রচার ও গুম-নাটকের বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমের যোগদান

১১

টেকনাফে মাটির নিচ থেকে মিয়ানমার সেনাবাহিনীর সদৃশ গ্রেনেড ও গুলি উদ্ধার

১২

রাজশাহীতে নিখোঁজ নওগাঁর বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

১৩

বরগুনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : বরগুনা জেলা প্রশাসক

১৪

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৬

গুম-অপহরণ নাটক ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৭

মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪

১৮

লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

১৯

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

২০