মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share this news with

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দেশব্যাপী গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গোলাম রব্বানী সরদার।
​প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে চারাগাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

​ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশফাকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব ইকবাল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি জনাব রুহুল আমিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
​এছাড়া বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির যেমন নারিকেল, পেয়ারা,নিম,আম সহ বেশ কয়েক প্রজাতির দেশি ও বিদেশি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
​উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এই বৃক্ষরোপণ অভিযান কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে, যা পীরগঞ্জসহ পুরো দেশকে আরও সবুজ ও সমৃদ্ধ করে তুলবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০