মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সহায়তা-বুয়েট শিক্ষার্থী নাসিফের পাশে জেলা প্রশাসন

Share this news with

লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর এলাকার রমাকান্ত গ্রামের মেধাবী শিক্ষার্থী মো. নাসিফুজ্জামান নাসিফ। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩১৬তম স্থান অধিকার করে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

মেধাবী নাসিফ বুয়েটে পড়ার সুযোগ পেলেও তার পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। ফলে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের আর্থিক অসচ্ছলতা। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য একটি ল্যাপটপ অত্যন্ত জরুরি। কিন্তু নাসিফের বাবার পক্ষে বর্তমান পরিস্থিতিতে ল্যাপটপ কিনে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না।

ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকায় এবং ঢাকা শহরে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ মেলাতে হিমশিম খাচ্ছিল নাসিফের পরিবার। অনন্যোপায় হয়ে ল্যাপটপ ও পড়াশোনার সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন নাসিফ।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে নাসিফের হাতে সরকারি বরাদ্দ থেকে ২০ হাজার টাকার একটি আর্থিক অনুদানের চেক তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান।

নাসিফের মেধা এবং আবেদনের গুরুত্ব বিবেচনা করে লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহঃ রাশেদুল হক প্রধান তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং সরকারের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ মঞ্জুর করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০