সর্বশেষ
||দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন||আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা||জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল||সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির||সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড||কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা||ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা||গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা||প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমামতি ও সরকারী ভাতা বিরোধ— ইমামকে অব্যাহতি নিয়ে মুখোমুখি ধুনটের মসজিদ কমিটি ও ইমাম

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি সম্মানি ভাতাকে কেন্দ্র করে ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ বিরোধের জেরে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে মসজিদ পরিচালনা কমিটির দাবি, সরকারি ভাতা নয়; বরং দায়িত্ব পালন ও বেতন কাঠামো নিয়ে মতবিরোধের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় প্রাপ্ত সরকারি সম্মানি ভাতার অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য ইমাম রুহুল আমিনকে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হওয়ায় গত ২৭ মে রাতে মোবাইল ফোনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

ইমাম রুহুল আমিন সোহাগ বলেন, “সরকারি সম্মানি ভাতা সরকার আমাকে ব্যক্তিগতভাবে প্রদান করে। এটি আমার প্রাপ্য। আমি সেই অর্থ মসজিদ ফান্ডে দিতে রাজি হইনি। এরপরই আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি ভাতার কারণে নয়, বরং মুসল্লিদের অসন্তোষ ও দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি থেকেই সমস্যার সূত্রপাত।

তিনি জানান, নিয়োগের সময় রুহুল আমিনকে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তার তেলাওয়াত নিয়ে কিছু মুসল্লির আপত্তি ওঠায় কমিটি সিদ্ধান্ত নেয়, তিনি কেবল জোহর ও আসর নামাজে ইমামতি করবেন এবং বাকি তিন ওয়াক্তের জন্য অন্য একজন ইমাম নিয়োগ করা হবে।

সভাপতির ভাষ্য, “এই পরিস্থিতিতে তার নির্ধারিত ১০ হাজার টাকা বেতনের অর্ধেক অর্থ নতুন ইমামকে দেওয়ার প্রস্তাব করা হয়। একই সঙ্গে তাকে জানানো হয়, সরকারি সম্মানি ভাতা তিনি নিজেই গ্রহণ করবেন; সেটি মসজিদ ফান্ডে জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তিনি পূর্ণ বেতন এবং সরকারি ভাতা—দুটিই দাবি করেন। এ নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়।”

মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী বলেন, “ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। বিষয়টি সম্পর্কে আমি এখনও বিস্তারিত জানি না।”

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ধুনট ফিল্ড সুপারভাইজার মীর আরিফুল ইসলাম বলেন, সরকারি সম্মানি ভাতা ইমামদের বেতনের বাইরে সম্পূর্ণ পৃথকভাবে সরকার প্রদান করে। এ অর্থের ওপর মসজিদ কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ইমামকে তা মসজিদ ফান্ডে জমা দিতে বাধ্য করার সুযোগও নেই।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে অভিযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি সম্মানি ভাতা সরাসরি ইমামের নামে বরাদ্দ হলেও স্থানীয় মসজিদ কমিটি ও ভাতাপ্রাপ্ত ইমামের পারস্পরিক সম্পর্ক নিয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় এ ধরনের বিরোধের সুযোগ তৈরি হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ভাতা প্রদান করলেও ইমামদের চাকরির নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক ক্ষেত্রেই জটিলতা দেখা দেয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

১০

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

১১

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

১২

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

১৩

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

১৪

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

১৭

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

১৮

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১৯

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

২০