সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু

Share this news with

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে যাত্রা শুরু করলো “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার”।

আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার জানান, আধুনিক এই সেন্টারটি থেকে নাগরিকরা মূলত নিম্নোক্ত সেবা ও পরামর্শগুলো পাবেন—

অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ: অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা।

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা।

পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য আইন প্রয়োগকারী ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সরাসরি সহায়তা প্রদান।

তিনি আরও বলেন, “সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে এই সেন্টারটি ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএমপি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই বিশেষায়িত সেন্টারটি চট্টগ্রামের সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০