সর্বশেষ
||সাতক্ষীরা সীমান্তে বিজিবির বড় সাফল্য, লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ||এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট’||কালিগঞ্জের ভাড়াশিমলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
রাতের আঁধারে চুরির ঘটনা, ল্যাপটপ ও টিভিসহ মালামাল লুট
||শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের||সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ||বগুড়ায় রহস্যজনক মৃত্যু: ৯ বছর পর রহস্যের উন্মোচন||আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ||বরগুনার আমতলীতে সামারি ট্রায়ালে বেদখল হওয়া জমি উদ্ধার, দুইজনের কারাদণ্ড||দেবিদ্বার বল্লভপুর কৃতি সন্তান আহসান পারভেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান||প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বড় সাফল্য, লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ

Share this news with

সাতক্ষীরায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮জুন রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি চৌকস দল জেলার কলারোয়া সীমান্তে এই সফল অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সীমান্তের কৌশলগত পয়েন্টে ওত পেতে থাকে বিজিবির বিশেষ টহল দল। চোরাকারবারিরা সীমান্ত পার হয়ে মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া আরো তিনটি সীমান্ত পয়েন্ট থেকে বিজিবি চোরাকারবারিদের কাছ থেকে বিভিন্ন অবৈধ মূল্যবান সামগ্রী জব্দ করেছে। যার মূল্য কয়েক লক্ষাধিক টাকা।

​অভিযান শেষে ৩৩ বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সর্বোচ্চ সক্রিয় রয়েছে। বিশেষ করে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং পণ্য চোরাচালান রুখে দিতে জওয়ানরা দিনরাত কঠোর নজরদারি রাখছেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তারা বলেন, সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনৈতিক ক্ষতি রুখতে বিজিবির এই কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে।

​সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানি চক্রের মূল উৎপাটন করতে ভবিষ্যতেও এই ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মালামাল নিয়মানুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বড় সাফল্য, লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ

এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট’

কালিগঞ্জের ভাড়াশিমলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
রাতের আঁধারে চুরির ঘটনা, ল্যাপটপ ও টিভিসহ মালামাল লুট

শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

বগুড়ায় রহস্যজনক মৃত্যু: ৯ বছর পর রহস্যের উন্মোচন

আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ

বরগুনার আমতলীতে সামারি ট্রায়ালে বেদখল হওয়া জমি উদ্ধার, দুইজনের কারাদণ্ড

দেবিদ্বার বল্লভপুর কৃতি সন্তান আহসান পারভেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক

১০

জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ : দিলেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তার বার্তা

১১

গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

১২

বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে

১৩

ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​

১৪

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক

১৬

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

১৭

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

২০