মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলন: পীরগঞ্জে চালকসহ ২ জনের কারাদণ্ড

Share this news with

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কোষাবন্দর এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবীর এ দণ্ডাদেশ দেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে ট্রাক্টর চালক আবুল কালাম এবং কাঁঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে তার সহকারী (হেলপার) রাজু ইসলাম।

​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে একটি ট্রাক্টর-ট্রলিতে বালু তোলার সময় চালক ও তার সহকারীকে হাতেনাতে আটক করেন সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় বালুভর্তি ট্রলিটি জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আটক দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অবৈধভাবে বালু উত্তোলন করে আইন লঙ্ঘন করায় দুইজনকে জেল দেওয়া হয়েছে এবং ট্রলিটি জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১০

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

১১

বদলগাছীতে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

১২

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৩

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

১৪

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১৫

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৬

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

১৭

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

১৮

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

১৯

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

২০