মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাঁপানিয়া এলাকায় ছিনতাইয়ের চেষ্টা জনতার সহযোগিতায় দুই ছিনতাইকারী গ্রেফতার

Share this news with

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দ্রুত অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন, একটি ধারালো চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত চার্জারচালিত রিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার হাতিমনডোলা গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসান (২৩) গতকাল রাতে তার মামার সঙ্গে দেখা করতে নওগাঁ সদর থানাধীন দুবলহাটি মোড়ে আসেন। কাজ শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তার মামা সাগর তাকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জারচালিত রিকশায় তুলে দেন।

রিকশাটি দুবলহাটি ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে এক ব্যক্তি যাত্রী সেজে রিকশায় উঠতে চান। মেহেদী আপত্তি জানালে ওই ব্যক্তি নিজেকে চালকের বন্ধু পরিচয় দিয়ে অল্প দূরেই নেমে যাওয়ার কথা বলেন। পরে রিকশাচালক তাকে উঠিয়ে নিয়ে নির্ধারিত সড়ক ছেড়ে অন্য পথে যেতে শুরু করেন।

এতে সন্দেহ হলে মেহেদী হাসান রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শতপুর-পুটিমারী পাকা সড়ক এলাকায় প্রস্রাবের অজুহাতে রিকশা থেকে নামেন। এ সময় রিকশাচালক ও তার সহযোগী তাকে ধরে ফেলেন। পরে রিকশার সিটের নিচ থেকে একটি ধারালো চাকু বের করে প্রাণনাশের ভয় দেখিয়ে তার মানিব্যাগে থাকা ৫ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেন।

মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০), পিতা: দেওয়ান মাহবুব আলম, গ্রাম: দেওয়ানপাড়া কুশাডাঙ্গা।
২. মোঃ আব্দুল ওয়াহেদ (২৪), পিতা: মোঃ হামিদ মোল্লা, গ্রাম: কুশাডাঙ্গা পশ্চিমপাড়া।
উভয়ের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

পুলিশ তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৫ হাজার টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু এবং চার্জারচালিত রিকশা উদ্ধার করে জব্দ করেছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০