মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
৫ জুন ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যুকূপ, ১০ কিলোতেই কেড়ে নিচ্ছে প্রাণ

Share this news with

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিনদিন প্রাণঘাতী হয়ে উঠছে। এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে। থ্রি-হুইলারের অবাধ চলাচল, অনিয়ন্ত্রিত গতি, ফিটনেসবিহীন যানবাহন, ঝুঁকিপূর্ণ পারাপার এবং অপরিকল্পিত সড়কব্যবস্থার কারণে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। বিশেষ করে ঈদযাত্রা কিংবা ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ।

হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ১৭ মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২০৬ কিলোমিটার সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১০ জন। শুধু এ বছর ঈদুল ফিতরের ছুটির মাত্র চার দিনে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং এবং কালাকচুয়ায় বড় দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন।

হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী,
২০২৫ সালে কুমিল্লা অঞ্চলের আওতায় ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪১ জন নিহত এবং ৬৪৮ জন আহত হয়েছেন।
আর ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ৩৫৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬০ জন এবং আহত হন ৩৭৭ জন।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, মহাসড়কের কুমিল্লার অংশে শতশত প্রাণহানি ও দুর্ঘটনার পেছনে একাধিক কারণ একযোগে কাজ করছে। অনিয়ন্ত্রিত গতি, থ্রি-হুইলারের অবাধ চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, ত্রুটিপূর্ণ ইউটার্ন, সড়কে হঠাৎ পারাপার, ফুটওভারব্রিজ ব্যবহারে অনীহা, চালকদের অসচেতনতা, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাসহ ১২ থেকে ১৩টি কারণ চিহ্নিত করা হয়েছে। তবে অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ হিসাবে অসচেতনতাকেই দায়ী করছে পুলিশ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।

এদিকে সম্প্রতি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশে প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এটি রাষ্ট্রের ব্যর্থতা। এই পরিস্থিতি থেকে উত্তরণে আইন বাস্তবায়ন, নজরদারি বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন বাস এবং অদক্ষ চালক পরিহার করতে হবে।

অন্যদিকে যাত্রী ও চালকদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, বেপরোয়া গতি এবং অনিয়ন্ত্রিত পারাপার দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে, প্রশাসনের কঠোর নজরদারি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে মহাসড়কে প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

আর সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সার্ভিস লেনসহ মহাসড়ককে ১০ লেনে উন্নীত করা, ঝুঁকিপূর্ণ ইউটার্ন অপসারণ, অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌজন্য আর নেতৃত্বগুণে আশার আলো দেখাবেন বগুড়ার এসএম ফারহান লাবিব

মহাখালীতে পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

১১

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

১২

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১৩

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১৪

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৬

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৭

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৮

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৯

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

২০