সর্বশেষ
||নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি||দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ||দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ||সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান||বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন||বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই||কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১||ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর||পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান||ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় ধুনট-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল (২৮) এবং আহত আশিক (২২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা। আহত আশিক হাসানুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাকিল ও আশিক মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং আশিক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন

বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর

পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

১০

লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

১১

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাসভবনে দোয়া ও আলোচনা সভা

১২

রক্ষীবাহিনীর হাতে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়লো ইনকিলাব মঞ্চ

১৩

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ ইস্যুতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান

১৪

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু

১৫

পচন ধরায় আলু নিয়ে বিপাকে কৃষক, রংপুরে আলু চাষীদের লোকসান দিন দিন বাড়ছে

১৬

নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৭

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১

১৮

ধুনটে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, আদালতে প্রেরণ

১৯

রাতে নিখোঁজ, সকালে পুকুরে ভেসে উঠলো অটো চালক ফাহিমের লাশ

২০