সর্বশেষ
||বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত||এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়||আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি||আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা||জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন||বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ||পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ||হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ||অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ||মসজিদ বিরোধকে কেন্দ্র করে নওগাঁয় রক্তক্ষয়ী হামলা, একই পরিবারের ৩ জন জখম

মসজিদ বিরোধকে কেন্দ্র করে নওগাঁয় রক্তক্ষয়ী হামলা, একই পরিবারের ৩ জন জখম

Share this news with

নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চুয়াড়পাড়া গ্রামে মসজিদ কেন্দ্রিক বিরোধ ও গ্রাম্য আধিপত্যের জেরে সংঘবদ্ধ হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর আহত পরিবারের পক্ষ থেকে নওগাঁ সদর মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, চুয়াড়পাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মো: ফারুক হোসেনের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে নজরুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। সম্প্রতি ইমামের বিরুদ্ধে কু-পরামর্শ ও অপপ্রচারের প্রতিবাদ করায় বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

অভিযোগে বলা হয়, গত ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগাহ মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করে দেন। তবে অভিযুক্তরা সেই সিদ্ধান্ত মেনে নেয়নি।

পরবর্তীতে সকাল ৯টার দিকে নজরুল ইসলামের ছোট ভাই নাজমুল সরদার, ভাতিজা জয়নাল সরদার ও নাতি শুভ সরদার কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে হাসুয়া, রামদা, চাকু, এসএস পাইপ, চাইনিজ কুড়াল ও হাতুড়ির কথা উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

এসময় নাজমুল সরদারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হলে তিনি রক্তাক্ত জখম হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে শুভ সরদারের হাতের আঙুল কেটে যায়। অপরদিকে জয়নাল সরদার গুরুতর আহত হয়ে বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে— “আজ পশু নয়, মানুষ কোরবানি দিবো।” পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের স্বজনরা জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ

হাকিমপুর সীমান্তে ডিপোর্টেশন, ১০০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

অলৌকিক কাণ্ড! ৫৪ বছর পর জন্মভিটা মৌলভীবাজারে পাকিস্তানি তরুণ

মসজিদ বিরোধকে কেন্দ্র করে নওগাঁয় রক্তক্ষয়ী হামলা, একই পরিবারের ৩ জন জখম

১০

সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

১১

যমুনেশ্বরীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

১৩

মনোহরদীর লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৪

‎গুইমারায় মোটরসাইকেল চালককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ‎

১৫

সাতকানিয়ায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত খুন’

১৬

বাকলিয়ায় গাঁজাসহ যুবককে রুখে দিল পুলিশ, উদ্ধার ৮০ হাজারের মাদক

১৭

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৮

শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর

১৯

হোসেনপুরে চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে অনেক কোরবানিদাতারা

২০