জেলা প্রতিনিধি, বগুড়া
২৬ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা

Share this news with

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ দুনিয়াজুড়ে সকল মুসলমান ও বগুড়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।

মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে এক শুভেচ্ছাবাণীতে তারা বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়; বরং ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত শিক্ষা।

প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান বার্তা।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিশ্বে যখন হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা, স্বার্থপরতা ও সামাজিক বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, তখন ঈদুল আজহার শিক্ষা মানবিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উৎসব আমাদের শেখায়, প্রকৃত মর্যাদা ও সাফল্য তখনই অর্জন করা সম্ভব হয়, যখন তা মানুষের কল্যাণে কাজে লাগে। তাই ঈদুল আজহা সকল মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক, সহমর্মী ও মানবিক সমাজ বিনির্মাণের শক্তিশালী অনুপ্রেরণা।

পবিত্র ঈদুল আজহার মূল ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের সঙ্গে। মহান আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)।

অপরদিকে, হযরত ইসমাইল (আ.)-ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এই ঘটনা মানবজাতির জন্য এক অনুপম দৃষ্টান্ত।

এদিকে, শুভেচ্ছাবাণীতে নেতৃবৃন্দ ঈদের দিনে নেতাকর্মীদের জন্য বিশেষ কিছু সাংগঠনিক ও সামাজিক দিকনির্দেশনা প্রদান করেন। পশু জবাইয়ের পর দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ এলাকার রক্ত ও বর্জ্য পরিষ্কার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা। কোরবানি শেষে পরিবেশ যেন দূষিত না হয়, সেদিকে ছাত্রদলের কর্মীদের লক্ষ্য রাখতে হবে এবং সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করতে হবে বলে জানান নেতৃবৃন্দ।

কোরবানির মাংসের একাংশ যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের ঘরে পৌঁছায়, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে ঈদ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশনাও দিয়েছেন তারা।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিএনপির চেয়ারম্যান ও কোটি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ‘আশার আলো’ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, “আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রিয় নেতা তারেক রহমানের আস্থা ও সুদূরপ্রসারী প্রত্যাশা বাস্তবায়নের মহান ব্রত নিয়ে বগুড়া জেলা ছাত্রদলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে সজাগ থাকতে হবে।

তারা আরও বলেন, প্রিয় নেতার ঘোষিত রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক ‘৩১ দফা’ এবং মেধা ও তারুণ্যের জয়গানে সমৃদ্ধ ‘আই হ্যাভ এ প্ল্যান’ (I Have a Plan) প্রকল্পের সফল রূপায়ণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার অঙ্গীকার হৃদয়ে ধারণ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নেতার মানবিক আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমেই তার আস্থার পূর্ণ প্রতিফলন ঘটাতে হবে, যা আগামীর যেকোনো লড়াই-সংগ্রামে ছাত্রদলকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করবে।”

পরিশেষে পবিত্র ঈদ-উল-আজহা আপনার ও আপনাদের পরিবারের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন, আমরা অঙ্গীকার করি – কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনা জানাই। সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০