তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!

Share this news with

মাত্র দুই মাস আগেও ঈদুল ফিতরে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ছিল পর্যটকে মুখর লোকে লোকারণ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক মানুষের পছন্দের গন্তব্য ছিল এই দুই এলাকা পর্যটনস্থল। ঈদুল ফিতরের বেশ কয়েক দিন আগে থেকে সেখানকার রিসোর্টগুলোর বেশির ভাগ কক্ষই অগ্রিম বুকিং হয়ে যায়।

তবে এই ঈদে, অর্থাৎ ঈদুল আজহায় পরিস্থিতি ব্যতিক্রম হওয়ার আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের। তারা বলছেন, সাধারণত ঈদের ছুটি ঘিরে এক মাস আগ থেকেই হোটেল ও রিসোর্টে অগ্রিম বুকিং শুরু হয়। কিন্তু এবার বুকিংয়ের হার তুলনামূলক কম। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তারা ভ্রমণ পরিকল্পনা স্থগিত করছেন বলে ধারণা ব্যবসায়ীদের।

শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল ও রিসোর্ট মালিকদের বক্তব্য অনুযায়ী, নভেম ইকো রিসোর্ট, বালিশিরা, চাওমিন ও কমলগঞ্জের টিলাগাঁও ও অরণ্য নিবাস রিসোর্টে ঈদের সময় সাধারণত শতভাগ বুকিং হয়ে যায়। কিন্তু এ বছর এখনো অনেক কক্ষ খালি রয়েছে।

রাধানগর পর্যটন কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নিসর্গ নীরব ইকো কটেজের স্বত্বাধিকারী কাজী শামসুল হক বলেন, ‘পর্যটক কমে গেলে শুধু হোটেল-রিসোর্ট নয়; পরিবহন, রেস্টুরেন্ট, ক্ষুদ্র দোকান, গাইড এবং স্থানীয় শ্রমজীবী মানুষও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ঈদ মৌসুমের আয়ের ওপরই বছরের বড় অংশের ব্যবসা নির্ভর করে তাদের।’ তিনি বলেন,’এ পর্যন্ত ৩০ শতাংশ বুকিং হয়েছে। ঈদের ছুটি এখনো চলছে। আশা করি আরো কিছু বুকিং হতে পারে।’

শ্রীমঙ্গল রাধানগরের চামুং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তাপস দাস বলেন,‘ঈদে পর্যটকদের কারণে আমাদের বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। এবার যদি পর্যটক কম আসে, তাহলে ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়বে।’

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ বলেন, ‘দেশব্যাপী শিশুদের মধ্যে হাম রুবেলার প্রাদুর্ভাব বেড়েছে। তাই পর্যটকদের আগমন কমার শঙ্কা রয়েছে। এ ছাড়া অতিবৃষ্টি এবং ঢাকা-সিলেট মহাসড়ক ও পর্যটন এলাকার সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে ইতোমধ্যে পর্যটক আসা কমে এসেছে।’

পর্যটন ব্যবসায়ী ও ট্যুর গাইড অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি, যেমন ইরান ও ইসরাইলের যুদ্ধ এবং ২০২২-২৩ ও ২০২৪-২৫ সালে বিদেশি পর্যটক না আসার কারণে পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। রেলপথ ও সড়কপথের দুর্বল অবস্থা এবং যানজটের কারণে বিদেশি পর্যটক আসতে পারছে না।’ তিনি বলেন, ‘সরকারের কাছে আমরা সিলেট-ঢাকা রেলপথে আরোও ট্রেন চালুর দাবি জানাচ্ছি।’

পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া যানজট নিরসনে পর্যটন পুলিশ কাজ করবে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষায় সকল রকম প্রস্তুতি আছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০