এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে সাবেক ছাত্রলীগ নেতা ইউপিডিএফ সদস্য গ্রেফতার

Share this news with

‎খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চাঁদা আদায়ের রশিদ ও ওয়াকিটকিসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাগর চৌধুরী গ্রেফতার।
‎
‎খাগড়াছড়ির গুইমারায় যৌথ বাহিনীর এক সফল অভিযানে হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং সাবেক ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য সাগর চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী।
‎
‎শনিবার (২৩ মে) সকাল থেকে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন সদরের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। মেজর মোঃ শাইয়েন কাদির-এর নেতৃত্বে সেনাবাহিনীর দলটি বুদুংপাড়া এলাকায় আসামির স্ত্রীর বাসায় হানা দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
‎
‎গ্রেফতারকৃত সাগর চৌধুরী গুইমারা থানার দার্জিলিং টিলা এলাকার মৃত নিরঞ্জন চৌধুরী ও মায়া রানী চৌধুরীর ছেলে। সোর্স এবং এলাকাবাসীর তথ্য মতে, তিনি এলাকায় একজন সক্রিয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত।
‎
‎গ্রেফতারের সময় আসামির কাছ থেকে তল্লাশি চালিয়ে অপরাধমূলক কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে: ২টি ওয়াকিটকি ও ২টি চার্জার, ১টি চাকু (বিদেশি হাতুড়ি সংযুক্ত), ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি চাঁদা আদায়ের রশিদ বই।
‎
‎পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাগর চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে হত্যা ‎এবং নারী ও শিশু নির্যাতনসহ তিনটি গুরুতর মামলার ওয়ারেন্ট রয়েছে। মামলাগুলো হলো: জিআর – ১৪১/২১ (ধারা ৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড) – বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, খাগড়াছড়ি, জিআর – ১৪১/২১ (ধারা ৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০ (সং/০৩) এর ৯(৪)(খ)) – বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, খাগড়াছড়ি, এসটি ১৯৭/১৯, জিআর – ৪১২/১৮ (ধারা ৩০২ পেনাল কোড) – হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, খাগড়াছড়ি।
‎
‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল (সিজারলিস্টসহ) আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০