সর্বশেষ
||জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী||‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ||মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২||জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি||চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা||সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়||নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার||বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ||কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার||চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত
মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় আদালতের নথি চুরি ও চাঁদা দাবি: ডিবি অভিযানে পিয়ন ও মুহুরীসহ গ্রেফতার ৪

Share this news with

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি এবং তা ফেরত দেওয়ার নামে চাঁদা দাবির ঘটনায় আদালতের পিয়ন ও মুহুরীসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মামলার মূল নথি।

​গত ২১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানানোর পর পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর দায়রা মামলা নম্বর- ৯০৪/২০২২ এর রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায় প্রকাশের আগেই আদালত থেকে মামলার মূল নথিটি গায়েব হয়ে যায়। এর পরপরই একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের কর্মচারীর কাছে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

​বিষয়টি জানার পর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাঠে নামে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে প্রথমে চোর সনাক্ত করা হয়। এরপর নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে মূল অভিযুক্ত এস এম আকাশ (২৬)-কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরিকৃত নথিটি উদ্ধার করে পুলিশ।

​আসামি আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর ও বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত আদালতের ৩ কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. পলাশ (পিয়ন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২, নওগাঁ)।
২. আরিফ (পলাশের ভাই এবং পিয়ন, সাপাহার সাব-জজ আদালত)।
৩. সবুজ (৪০) (কোর্টের মুহুরী, রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা)।

​গ্রেফতারকৃত এস এম আকাশ চুরির সাথে নিজের এবং আদালতের কর্মচারীদের জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছেন। এই চক্রের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আরও কেউ জড়িত আছে কি না, তা উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জা‌মিন পে‌লেন সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

জাবির ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপির মতবিনিময় সভা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

সরকারি অর্থে ১৫ হাজার স্বাস্থ্য কার্ড বস্তাবন্দী পরিত্যক্ত অবস্থায়

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পিতা হত্যার অভিযোগে নেশাগ্রস্ত ছেলে গ্রেপ্তার

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

চট্টগ্রামে টানা বর্ষণে ১৫ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

১০

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১১

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

১২

টানা ৫ দিনের ভারী বর্ষণে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

১৪

টানা ৪ দিনের ভারী বর্ষণের পর কমেছে বৃষ্টি, রাঙ্গামাটির ৩০ আশ্রয়কেন্দ্রে ২,১৫৮ জন; ৬০ স্থানে পাহাড়ধস

১৫

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

১৬

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার অবনতি, পানিবন্দি ২ লাখের বেশি

১৮

কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণসহ নগদ টাকা লুট

১৯

৬ ঘণ্টার টানা ৮৫ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ বগুড়া শহর

২০